আসো বসো আমার পাশে,যেমন বসেছিলে প্রথমদিন
তখন তুমি ছিলে ষোল কি সতেরো আর ছিলে লাজেভরা
আমি বার বার কি যেন দেখছিলাম এখন ঝাপসা মনে আছে
মানুষের চেহারা এমন করে এর আগে কোনদিন দেখিনি।
এ দেখা কি দেখা তুমি জানতে চাইলে বলতে পারবোনা
এমন কি সবার হয়, তোমার কি মনে হয়?
জানিনা, তুমি কি বলবে। হয়ত বলবে সবার ও রকম হয়
সেই প্রথম দিন বা রাতের কথা বেশ ক’দিন ধরে আমার
মনের সমুদ্র তীরে বার বার ঘুরপাক খাচ্ছে কেন জানিনা
আসো, আমার পাশে আরও কাছে এসে বসো
যেমন প্রথম দিন বা রাতে বসেছিলে আমার বুকের পাশে।
আমি তোমাকে ঠিক আগের মতো করে আরেকবার দেখতে চাই
চলো যাই বিকেলের সূর্যের কাছে যেখানে সে ডুবতে বসেছে
শেষ বেলায়। তুমি বলো এখন আমাদের কোন সময়
রাত না দিন? সকাল না বিকাল? না, কোথাও কোন
সময় নেই জীবনের এমন অবেলায়।
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
