আমার কাছে তেমন কোন শব্দ নেই
যা দিয়ে বলতে পারি আমি তোমাদের
কত ভালবাসি। তেমন কোন রং তুলি নেই,
নেই কোন ইজেল যা দিয়ে নীরবে আঁকতে পারি
মনের মতো একখানা ছবি যা বলবে
আমার ভালবাসার কথা। বুকের ভিতর
লুকিয়ে রাখি সবার চোখের আড়ালে
অদৃশ্য সেই সব ছবি যা তোমরা কখনও দেখনি।
মনের গভীরে যে সাগর আছে তাতে একবার
ডুব দাও, দেখবে এ ভালবাসা কত গভীর
আমি যে দিনে রাতে তোমাদের ছোঁয়া পাই
নীরবে হাত বুলাই অদৃশ্য শরীরে আর প্রাণ ভরে
শুঁকে নিই তোমাদের শরীরের সেই মায়াবী সুবাস।
আমাকে কি তোমরা কখনো দেখতে পাও?
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
