মা’র মুখে কথা নেই,কি যেন ভেবে ভেবে কাটে তার সকাল সন্ধ্যা
আমি ভাবি মা অমন চুপচাপ কেন? মা’র মনে কি কোন কথা নেই
সারাদিন পঁই পঁই মায়ের পা চলে সারা বাড়ি জুড়ে একোন থেকে ওকোন
মায়ের কোন বিরাম নেই, মা জানেনা বিরাম বলে কোন কিছু আছে।
খুব ভোরে ফজরেরও অনেক আগে মা কেন জেগে উঠে আমরা যখন ঘুমাই
মায়ের অত কি কাজ, মা কখন ঘুমোতে যায় আমি কখনও দেখিনি
মা কখন দিন শুরু করে আমরা দেখিনি কখনও কত যুগ হয়ে গেল
মাকে দেখে দেখে ভাবি সংসার কি আসলে তেমন যেমন মায়ের সংসার।
মা’র আছে হাঁস মুরগী দূধের গাভী হালের বলদ জোড়ায় জোড়ায়
আরও আছে সবুজ সোনালী মাঠ দিঘীর বুকে পদ্ম ফুল পুকুর ভরা মাছ
তবুও কেন এমন থাকে, বাক্যহীন শব্দহীন সকাল বিকাল দিন রজনী
কেউ জানেনা, কেউ জানেনা, মা’রা বুঝি এমন হয় জীবন ভর সংসার সাগরে
আমাদের সব দুখ, সব বেদনা চুষে নিয়ে মা নিজেকে বিলিয়ে দিয়েছে
আর আমরা বেড়ে উঠেছি, দুহাত ভরে সুখ নিয়েছি মা’র দু:খের বিনিময়ে।
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
