তোমাকে ছাড়া কবিতা হয় বলে আমি ভাবতে পারিনা
যেখানে তুমি নেই সেখানে কিসের কবিতা আমি ভেবে পাইনা
তবুও চারিদিকে ফালতু কবিতার এমন ভীড় আগে কখনও দেখিনি
বর্ষার বারিষের মতো কবিতার নদী টই টুম্বুর দুকুল ভাসিয়ে।
আমিতো শুধু তোমাকে নিয়েই ভাবছি কবিতার কথা ভেবে
রাতদিন কবিতারা এসে ভীড় করে আমার মন ও মগজে
আর আমার দিনরাত সব কেটে যায় শুধুই তোমার কথা ভেবে
জানি আমি তুমিই আসল আমার জীবনে যতই তুমি দূরে থাক।
দূর আর নিকট নিয়ে আমি কখনই ভাবিনি এ জীবনে
আমিও জানি আর তুমিও জান কবিতা কেমন করে হয়
তাহলে কবিতাতো তোমার আমার ফিতরাত করো ঘোষণা
আকাশে বাতাসে পাতালে জানা জানি হোক কে আসল কবি
এখানে ওখানে সৃস্টির পরতে পরতে আজ হোক কবিতার জয়।
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
