গভীরে যাও আরও গভীরে, অগভীরে পাবেনা খুঁজে কোন তল
অতলেরও তল আছে যদি তুমি গভীরেরও গভীরে যেতে পারো
আসো গভীরে আরও গভীরে যদি তুমি অতলের বন্ধু হতে চাও
গভীরে আরও গভীরে নিজেকে ডুবিয়ে দাও অতলের আশায়।
অত অগভীরে কোথাও কখনও কেউ কিছু পায়না তুমি কি জান না
গভীরে পরম গভীরে জীবনের যত সুখ যদি তুমি বুঝে থাক
গভীরেই আছে তোমারও আমার সৃস্টির যত রহস্য আরো যত সুখ
আসো, আরও কাছে আসো, এইতো এখানেই গভীরতার যত মর্মকথা
এখানেই মিলন হবে চির জানা, চির অজানা সীম আর অসীমের।
জীবনের সকল বন্ধন সকল রহস্য ভেদ করে নেমে আসো এই মিলন মেলায়
তুমিতো আছে এখানে ছিলে এখানে, আর আছি আমি তোমারই আশায়।
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
