আমি এখন ঘুমাইনা, ঘুমোতে যাইনা সে অনেক কাল
ঘুমোলেইতো ভেংগে যাওয়া স্বপ্ন গুলো এসে ভীড় করে
তাইতো জেগে আছি দিনের পর দিন মাসের পর মাস
আমি ঘুমোতে যাইনা, যাবো কিনা কখনও তাও জানিনা।
একদিন তোমার সাথে আমিও ছিলাম তোমার কি মনে পড়ে
আমার মনে পড়ে, তাই স্বপ্ন জুড়ে তোমার প্রবল উপস্থিতি
সেই নদীর তীর, পার্কের বেঞ্চি, রমনার বটমূল
তোমার লাল সবুজ শাড়ির পাড়, কামিজ সালোয়ার ওড়না
সব কিছুই স্বপ্ন জুড়ে আমার চারিদিকে শব্দ করে অবিকল
এবার তুমিই বলো আমি কেন স্বপ্ন দেখবো যা সত্যি নয়।
Leave a Comment
কোন মন্তব্য নেই এখনও
Comments RSS TrackBack Identifier URI
